আজ বড়দিন। খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব। যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রতি ঘরে ঘরে তৈরি করা হয় কেক, কুকিজসহ নানা কিছু। এবারের আয়োজনে মজার স্বাদের কেক কিভাবে তৈরি করা যায়, জানাচ্ছেন তাসনিয়া রহমান সৃষ্টি
চকলেট লাড্ডু
প্রয়োজনীয় উপকরণ
- ওরিও বিস্কুট ৩ প্যাকেট
- বাটার ১ টেবিল চামচ
- ক্রিম ৩ টেবিল চামচ
- চকলেট চিপস ১কাপ
- তরল দুধ ১কাপ
- পেস্তা ও কাঠবাদাম কুঁচি ৩ টেবিল চামচ
- তবক সাজাবার জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমে বিস্কুটগুলোকে একটি পলি ব্যাগে ভরে বেলুন অথবা হ্যামার দিয়ে গুঁড়া করে নিতে হবে। এর পর পাত্রে চকলেট চিপস, ক্রিম,বাটার ও তরল দুধ মিশিয়ে জ্বাল দিয়ে চকলেট সস বানাতে হবে। এবার গুঁড়া করা বিস্কুটের মধ্যে অল্প অল্প করে চকলেট সস দিয়ে মিশিয়ে ডোয়ের মতো বানিয়ে নেবেন। তার পর লাড্ডু বানিয়ে ওপরে তবক ও বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজার ‘চকলেট লাড্ডু’।
স্ট্রবেরি হার্টস
প্রয়োজনীয় উপকরণ
- স্ট্রবেরি ১০/১৫ টি
- চকলেট চিপস ১ কাপ
- ওয়াইট চকলেট চিপস ১/৪ কাপ
- চিনা বাদাম গুঁড়া ১/৪ কাপ
- কালারফুল স্প্রিঙ্কলস ২ টেবিল চামচ
- চকলেট স্প্রিঙ্কলস ৩ টেবিল চামচ
- তরল দুধ ১ কাপ
- স্ট্রবেরি আইসক্রিম ১বক্স
- চকলেট সিরাপ পরিমানমতো
- অয়েল পেপার ১টি
প্রস্তুত প্রণালী
প্রথমে চকলেট চিপস ও ওয়াইট চকলেট মেলট করে নিতে হবে। এবার স্ট্রবেরির অর্ধেক অংশ পছন্দমতো ওয়াইট ও চকলেট অংশে ডুবিয়ে অয়েল পেপারে বিছিয়ে ওপরে পছন্দমতো বাদামের গুঁড়া স্প্রিঙ্কলস ছড়িয়ে আইসক্রিমের সঙ্গে ঠাণ্ডা করে পরিবেশন করুন দারুণ মজার ‘স্ট্রবেরি হার্টস’।
কাস্টার্ড কেক
প্রয়োজনীয় উপকরণ
কাস্টার্ড বানানোর জন্য
- ডিমের কুসুম ৩ টি
- গুঁড়া দুধ ১ কাপ
- চিনি ১/৪ কাপ
- পানি ২ কাপ
- কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ
- ক্রিম ১ ক্যান
- লবণ ১ চিমটি
- ভেনিলা এসেন্স ১/২ চা চামচ
কেক বানানোর জন্য
- ময়দা ১/৪ কাপ
- বাটার ১টি
- চিনি ১ কাপ
- ডিম ৪ টি
- ভেনিলা এসেন্স ১ চা চামচ
- বেকিং পাউডার ১ চা চামচ
- কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
কাস্টার্ড বানানোর জন্য
- ডিমের কুসুম ৩টি
- গুঁড়া দুধ ১ কাপ
- চিনি ১/৪ কাপ
- পানি ২ কাপ
- কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ
- ক্রিম ১ ক্যান
- লবণ ১ চিমটি
- ভেনিলা এসেন্স ১/২ চা চামচ
- পছন্দমতো ফল সাজাবার জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমেই কাস্টার্ড বানানোর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এর পর ময়দা, বেকিং পাউডার ও কর্নফ্লাওয়ার একসঙ্গে চেলে নিন।এবার বাটার ও চিনি একসঙ্গে বিট করে নিন। এর পর ডিম ও ভেনিলা এসেন্স দিয়ে বিট করে চেলে রাখা ময়দার মিশ্রণ দিয়ে বিট করে কেকের বেটার তৈরি করে নিন। কেক বানানোর মোল্ডে অর্ধেক পরিমাণ কেকের বেটার ঢেলে অর্ধেক পরিমাণ কাস্টার্ড দিয়ে বাকি কেকের বেটার দিয়ে সমান করে মিশ্রণটি বিছিয়ে নিন। এবার ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ৫ মিনিট প্রি-হিট করা ওভেনে ৩৫ মিনিট বেক করে নিন। সবশেষে ৩ ঘন্টা পর কেক ঠাণ্ডা হলে ওপরে বাকি কাস্টার্ড ঢেলে পছন্দমতো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘কাস্টার্ড কেক’।
