মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায়ন সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এ ঘটনায় তার প্রেমিকাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন বিচারক। তাকে পাঠানো হয়েছে কারাগারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, কয়েক হাজার বার্তা প্রেমিককে পাঠিয়েছিলেন ইনয়ং ইউ নামে ওই তরুণী। তার মধ্যে বহু বার্তায় প্রেমিককে আত্মহত্যা করার কথা বলেছেন তিনি। সে জন্যই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
ইনয়ং আড়াই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এরপর ১০ বছর তাকে থাকতে হবে সংশোধনাগারে।
বাদীপক্ষের আইনজীবীর দাবি, আত্মহত্যা করা ওই তরুণকে দুই মাসে হাজার হাজার বার্তা পাঠিয়ে আত্মহত্যা করতে বলেছেন দোষী সাব্যস্ত এই তরুণী।
একপর্যায়ে ২০১৯ সালের মে মাসে বোস্টনে আত্মহত্যা করেন তরুণীর প্রেমিক উরতুলা। দেড় বছরের সম্পর্ক তিক্ত পর্যায়ে গেলে প্রেমিকার প্ররোচনায় তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এমনকি ওই তরুণ আত্মহত্যা করার কিছুক্ষণ আগেও প্রেমিকার কাছ থেকে নেতিবাচক বার্তা পেয়েছেন।
