আজকাল দাঁত সাদা করার জন্যে হরেক রকমের পণ্য পাওয়া যায়। অনেকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত সাদা করার চিকিৎসা করিয়ে থাকেন। আর সমাধানও হাতের নাগালে। অনেকে ধূমপান কিংবা চা খাওয়া কমিয়ে দিয়ে থাকেন। এতে কি আখেরে লাভ হয়?
হ্যাঁ আপনার দাঁতের চাকচিক্য বাড়ে। কিন্তু আদৌ কি ক্ষতি হয়না? আজকে দাঁত সাদা করার কৃত্রিম উপায়ের কিছু ক্ষতিকর দিক নিয়েই আমাদের আলোচনা:
সচরাচর দাঁত সাদা রাখার উপাদানগুলো ধরে রাখার জন্যে কাস্টম ফিটেড ট্রে ব্যবহার করা হয়। এতে আপনার দাঁতের মাড়ির ক্ষতি হতে পারে। অন্তত দাঁত সাদা করার পণ্যে হাইড্রোজেন পেরোক্সাইড ব্যবহার করা হয় যা সঠিক পরিমাণে ব্যবহৃত না হলে ক্ষতি হতে পারে।
ডেন্টিস্টের পর্যবেক্ষণে দাঁত সাদা করা হলে খুব বেশি ক্ষতি নেই। তবে অনেকেই বিভিন্ন পণ্য ব্যবহার করে যেগুলো দাঁতের এনামেল ক্ষয়ে ফেলে।
গর্ভবতী কিংবা দাঁতে সেন্সিটিভিটিতে আক্রান্ত মানুষদের দাঁত সাদা করা উচিত না।
মার্কেটে পাওয়া স্ট্রিপ বা সুপারজেলগুলো ব্যবহার করে দাঁত সাদা হলেও দাঁতের ক্ষতি হয়। শুধু দাঁতই না দাঁতের মাড়িরও ক্ষতি হয়ে থাকে। তাই বিশেষজ্ঞ ডেন্টিস্টের সাহায্য নেয়া উচিত।
