লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২৩:৫৯

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জাকারিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই ইউনিয়নের তুলাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া সাতকানিয়া উপজেলার ছোট ঢেমশার ফকির পাড়া মৃত হাজী মোজাহার মিয়ার ছেলে।  

নিহতের দুলাভাই ও কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. ইসহাক জানান, সাতকানিয়া থেকে মোটরসাইকেল যোগে লোহাগাড়ার দিকে আসছিল জাকারিয়া। পদুয়া এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জাকারিয়া ঘটনাস্থলে নিহত হয়। 

দোহাজারী হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম