খুশকি দূর করতে ভরসা রাখুন নিমপাতায়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:৪৯

নিমপাতার ওষুধি গুণ আমরা সবাই জানি। ত্বকের যত্নেও এর গুণ অজানা নয়। তবে নিমপাতা কিন্তু ত্বকের পাশাপাশি চুলের যত্নের ক্ষেত্রেও অনেক উপকারি তা কি আমরা জানি? ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে ত্বককে করে তোলে প্রাণবন্ত। সেই সাথে চুলে এই নিমপাতা ব্যবহার করলে চুল হয় ঘন, কালো এবং খুশকিহীন।

নিয়মিত যদি এই নিমপাতা ব্যবহার করা হয় চুলের ত্বকে তাহলে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে, সেই সাথে চুলের রুক্ষতা দূর করবে। খুশকি সমস্যা দূর করতে যে ভাবে নিমপাতা ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারেন চলুন সেটি জেনে আসি:  
 
উপকরণ

নিমপাতা ১০-১৫ টি  
নারিকেল তেল আধা কাপ  
লেবুর রস এক চা চামচ
ক্যাস্টর অয়েল দুই টেবিল চামচ

একটা পাত্রে প্রথমে নারিকেল তেল নিয়ে হালকা গরম করে নিতে হবে। এরপর এতে গোটা নিমপাতাগুলো দিয়ে ৭-১০ মিনিট ভালো করে অল্প আঁচে ফুটিয়ে নিন। পরে চুলা অফ করে তেল টা ঠাণ্ডা করে নিয়ে এতে ক্যাস্টর অয়েল ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে একটা বোতলে রেখে দিতে হবে।

গোসল করার আগ মুহূর্তে এই তেল ব্যবহার করুন সপ্তাহে দুই থেকে তিন বার। এক ঘণ্টা রেখে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে নিন।  

এতে শুধু খুশকি যাবে না সেই সাথে খুশকির কারণে ত্বকে যে চুলকানোর সমস্যা তৈরি হয় সেটি ও দূর হবে। সেই সাথে চুলে যদি উকুন এর প্রকোপ থাকে তাহলে নিমপাতার তিতা স্বাদে সেটি ও দূর হবে। 

নিয়মিত যদি এই নিমপাতার তেল ব্যবহার করা হয় তাহলে আপনার চা হয়ে উঠবে উজ্জ্বল, প্রাণবন্ত, ঘন, কালো, মজবুত এবং খুশকি মুক্ত।

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন