রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৭৭৬ পিস ইয়াবা, ১৭৩ গ্রাম ২৭৯ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ৯৪৪ গ্রাম গাঁজা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
