ছোটদের মীর মশাররফ হোসেন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১

ফারহানা তানিয়া

ঝিঙেফুল

প্রচ্ছদ ও স্কেচ : মাকসুদুর রহমান। মূল্য : ১৫০ টাকা

 

‘বিষাদ সিন্ধু’-র লেখক মীর মশাররফ হোসেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক। ঘটনাবহুল ও দ্রুত পরিবর্তনশীল ঊনবিংশ শতাব্দীর বাঙালি সমাজের সর্ববৃহত্ অংশের নানাবিধ পরিচয় তাঁর রচনাতেই পাওয়া যায়। গবেষক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেছিলেন, ‘দুঃখের বিষয় বাংলাদেশের এই প্রতিভাবান সাহিত্যিককে আজ আমরা নামেমাত্র চিনি...।’ ’মুসলমানের বাঙ্গালা শিক্ষা’ নামে শিশুদের জন্য প্রথম পাঠ্যোপযোগী বই রচনা করেন তিনি। ছিলেন অসাম্প্রদায়িক ও মুক্তমনের মানুষ। অথচ বর্তমান প্রজন্মের অনেকের কাছেই তা অজানা—তাদের জন্যই এ-বই।