খাস কামরা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১

স. ম. শামসুল আলম

কথাপ্রকাশ 

প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য : ২০০ টাকা

 

কোনো সালতানাতের সুলতান বা সম্রাটের নিজস্ব বা ব্যক্তিগত কামরা নয়—যেখানে সুলতান তার নিজের মতো করে সময় কাটান, ভোগ বিলাসে নিজেকে ভাসিয়ে দেন। যেখান থেকে কখনো ভেসে আসে মধুর হাসি, কখনোবা চাপা কান্না। এই ‘খাস কামরা’ আমাদের যাপিত জীবনের নানা অনুষঙ্গ নিয়ে লেখা একটি জীবনমুখী উপন্যাস। আমাদের সমাজে ঘটে যাওয়া নানা অনিয়মের পাশাপাশি এতে চিত্রিত হয়েছে প্রেম-ভালোবাসা, সংসার-সম্পর্ক। একজন নিরপরাধ মানুষ অন্যায় না করেও শাস্তি ভোগ করে শুধুমাত্র একজন তরুণীর কারণে। কী ঘটেছিল সেই তরুণীর সঙ্গে?