২০২১-২০২২ মেয়াদে

২৫তম বিসিএস ফোরাম সভাপতি কামরুল, সম্পাদক শরীফ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫:৩৯

বিসিএস ২৫ তম ব্যাচের ২০২১-২০২২ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে সভায় ফোরামের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুল আহসান তালুকদার, পিএএ (উপসচিব) ও সাধারণ সম্পাদক শরীফ লতীফ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল, রাজশাহী।

এসময় সভায় সিনিয়র সহকারী কমিশনার কামরুন্নাহার এবং উপসচিব ইশরাত জাহানের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সাধারণ সভায় ২৫তম বিসিএস ফোরামের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংশোধন এবং সংযোজনের প্রস্তাব করা হয় যা সর্ব সম্মতভাবে গৃহীত হয়। মুজিব বর্ষ উপলক্ষে ‘‘হৃদয়ে বঙ্গবন্ধু’’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

ইত্তেফাক/এমএএম