হাসান হাফিজ
দোলনা থেকে কবর অব্দি
জ্ঞান আহরণ করো ভাই,
হাদিসে কয় এ সার কথা
ধ্রুব সত্য সন্দ নাই।
জ্ঞান কোথা পাই
কোনখানে যাই
বইয়ের পাতায় নিঝুম ঠাঁই—
হাজার হাজার বর্ষ ধরে
সঞ্চিত রয় ওই অক্ষরে
খুঁজে পাওয়ার ইচ্ছা চাই।
বই সুবন্ধু মিত্র সখা
করে না ত্যাগ দ্যায় না বকা
নিকটে রয় সর্বদাই—
তাই তো বলি হূদয় দিয়ে
পড়ো রে বই নিষ্ঠা নিয়ে
নাই বিকল্প কোনোটাই
