রঙ্গরস

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২

একটি ইলেকট্রিক কোম্পানির বিক্রয় নির্বাহী কথা বলছেন অপর এক ক্রেতা কোম্পানির ব্যবস্থাপকের সঙ্গে।

বিক্রয় নির্বাহী একটি বড় বিক্রয় চুক্তির সম্ভাবনা দেখে ক্রেতা কোম্পানির ব্যবস্থাপককে বললেন, স্যার, যদি এ চুক্তি হয় তা হলে আপনাকে আমরা একটা নতুন মডেলের মার্সিডিজ উপহার দেব।

প্রস্তাব শুনে ক্রেতা ব্যবস্থাপক রেগে গেলেন। বললেন, কী! আপনি আমাকে ঘুষ দিতে চান! আপনি আমাকে সস্তা রাজনীতিবিদ ভেবেছেন নাকি! দুঃখিত আপনার এ প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না।

বিক্রয় নির্বাহী বললেন, ঠিক আছে স্যার, আপনি যদি উপহার নিতে না চান তা হলে একটি মার্সির্ডিজ আমরা আপনার কাছে এক শ ডলারে বিক্রি করব।

ক্রেতা ব্যবস্থাপক বললেন, তা হলে অবশ্য আমি দুই শ ডলারে দুটো গাড়ি কিনব।