জার্মানিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:৫৯

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জার্মান স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে রবিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান‌ে সভাপ‌তিত্ব ক‌রেন জার্মান স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি খান সাবরা পরিচালনা করেন জার্মান স্বেচ্ছা‌সেবক লীগের সাধারন সম্পাদক আউয়াল খান। কা‌রিগ‌রি সহ‌যো‌গিতা ক‌রেন সুইজারল্যান্ডের মানবা‌ধিকার কর্মী ও নারী অধিকার কর্মী মুক্তা আক্তার।                  

আলোচনা সভায় প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এ‌কেএম আফজালুর রহমান বাবু।

স্বাগত বক্তব্য রাখেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সাবেক সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছা‌সেবক লী‌গের আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক আক্তর হো‌সেন মিরন, হাসনাত মিয়া, মিজানুর হক খান, জাহিদুল ইসলাম পুলক, অধ্যক্ষ লায়লা আক্তার রাত্রি।

বক্তব্য রাখেন নুরজাহান খান নুরি , সিরাজুল হক , আহমেদ ফিরোজ, জহিরুল আলম জসিম, মাঈনুল ইসলাম ,মাহবুবুর রহমান, খান লিটন ,মাসুদুর রহমান মাসুদ , নুরে আলম সিদ্দিকী রুবেল , নজরুল ইসলাম খালেদ ,আনোয়ার হোসেন, সোহেলি পারভিন শোভা, সোহেল মজুমদার শিপন ,কামাল বেপারী, মনিরউজ্জামান মিনাসহ আরও অনেকে।

প্রধান অতিথি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃত একজন দেশ ও জনগণের জন্য সফল রাষ্ট্রনায়ক।

বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি উন্নত সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাড়াই এটাই হোক স্বাধীনতার সুবর্নজয়ন্তীর অঙ্গীকার।

ইত্তেফাক/কেকে