ব্রাউজিং তথ্য লুকিয়ে রাখতে ইনকগনিটো মোড (Incognito) ব্যবহার করেন ইউজাররা। তবে সবচেয়ে বেশি ব্যবহূত গুগল ক্রোমেই (Google Chrome) লুকিয়ে ছিল ইনকগনিটো সংক্রান্ত বড় সমস্যা। সফটওয়্যার বিশেষজ্ঞরাই চাইলে জানতে পারতেন, ক্রোমের ইনকগনিটো মোডে ব্যবহার করা তথ্যও।
যা নিয়ে ইউজারদের মধ্যে ক্ষোভের জেরে এবার পরিবর্তন করতে চলেছে গুগল। ব্রাউজার সংক্রান্ত
এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে গুগল ক্রোম কর্তৃপক্ষ।
এক টেক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, র্যাম-এর ভিতরে ভার্চুয়াল এক ফাইল সিস্টেমে
ইনকগনিটো তথ্য সেভ করে, ব্যবহারের পর তা অটো-ডিলিট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জেরে ইনকগনিটো মোডের কোনও তথ্য জানা সম্ভব হবে না।
বর্তমানে ক্রোম ভার্সন ৭২ বাজারে রয়েছে। ভার্সন ৭৪ থেকে ক্রোম ব্রাউজার সমপর্কিত এই সমস্যার
আপডেট ছাড়া হবে, যা ক্রোম ভার্সন ৭৬-এর লঞ্চের আগে সমপূর্ণ হবে যাবে বলে আশা।
