দেশে আরও ১ জনের ওমিক্রন শনাক্ত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৫

দেশে আরও একজনের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। 

আক্রান্ত ওই ব্যক্তি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন বলে জানায় সংস্থাটি।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৩ জনের ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের ২ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। 

ইত্তেফাক/এএএম