নওগাঁ পত্নীতলার আল মদিনা আবাসিক হোটেল থেকে দুই ভুয়া ডিজিএফআইকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে নজিপুর আল মদিনা আবাসিক হোটেলে ৯ নম্বর রুমে ডিজিএফআই পরিচয়ে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার চাকলা গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে মো. নাসির উদ্দিন (২৪) ও একই উপজেলার রসুলপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. শফিউল ইসলাম ( ২৪ ) অবস্থান করে।
হোটেলে রুম ভাড়া কম নেওয়ার জন্য জোর করে হোটেল কর্তৃপক্ষকে, এতে রাজি না হলে ভয়-ভীতি দেখায়। তাদের এমন ব্যবহার সন্দেহ জনক হলে হোটেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিজিএফআই হিসাবে শনাক্ত করে তাদের আটক করে।
এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামসুল আলম শাহ্ জানান, তথ্যের ভিত্তিতে আমরা আল মদিনা হোটেলে গিয়ে তাদের ভুয়া ডিজিএফআই হিসেবে শনাক্ত করে আটক করা হয়। বর্তমান মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
