রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৮:০১

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী শহিদুল ইসলাম (৪৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত ও তার সহযাত্রী ২ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় উত্তরবঙ্গ মহাসড়কে উপজেলার ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ডের অদূরে এই ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার এস.আই ডালিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শহিদুল ইসলাম উপজেলা চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজীপুর গ্রামের বিশা সেখের ছেলে। আহত অপর ২ জন একই গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই ডালিম হোসেন জানান, সকালে মোটর সাইকেল যোগে ইটভাটায় কাজে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম নিহত হন। তার সহযাত্রী রবিউল (৩৫) ও নয়ন (১৭) গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে। 

ইত্তেফাক/ ইআ