এসএলসির নতুন সভাপতি শাম্মি সিলভা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৯

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাম্মি সিলভা। বোর্ড নির্বাচনে গতকাল ১৪২ ভোটের মধ্যে ৮৩টি পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়ন্থা ধর্মাদাসা পেয়েছেন ৫৬টি ভোট। নির্বাচনে শাম্মির পক্ষেই ছিলেন বিদায়ী সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। এসএলসি নির্বাচনটি গত দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও পরে অ্যাটর্নি জেনারেলের পরামর্শে নির্বাচনের তারিখ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। নির্বাচিত শাম্মি সিলভা এর আগে ২০১৪ সালে বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।