মারিয়া মান্ডাকে নিয়ে প্রামাণ্য চিত্র

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১০

নারী ফুটবলারদের গৌরব দেশ ছেড়ে দেশের বাইরেও ছড়িয়েছে। সাফল্য আসছে এবং ফুটবলাররাও আলোচনায় উঠে আসছে। উঠে আসছে তাদের জীবন কাহিনী। অনূর্ধ্ব—১৬ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডাকে নিয়ে প্রামাণ০্য চিত্র করতে যাচ্ছে ইউনিসেফ। মারিয়ার জীবন কাহিনী দেখা যাবে সেখানে। একজন মেয়ে কিভাবে গ্রামের অজপাড়া থেকে উঠে এসে শহরে ফুটবল খেলছে। জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়েছে। তার সব কিছুই উঠে আসবে প্রামান্য চিত্রের মাধ্যমে।