আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত সেকেন্ড ওপেন এয়ার ইন্টারন্যাশনাল বিট্জ রেটিং চেস টুর্নামেন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আনোয়ার হোসেন দুলাল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ৬ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। রফিকুল ইসলাম রানারআপ এবং আমিনুল ইসলাম তৃতীয় হন। চতুর্থ আব্দুর রউফ এবং পঞ্চম হন গোলাম সারোয়ার। অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে রুশিল আধীন রেজা এবং মহিলা বিভাগে স্বর্ণা তরফদার সেরা হন। সেরা আনরেটেড দাবাড়ুর পুরস্কার পান রুবেল হোসেন। খেলা অনুষ্ঠিত হয় রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাবের মাঠে, খোলা আকাশের নীচে। একজন স্প্যানিশ দাবাড়ুসহ ৭১ জন অংশগ্রহণ করে।
