‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’খ্যাত কণ্ঠশিল্পী লুত্ফর হাসান এখন ব্যস্ত রয়েছেন নাটক নির্মাণে। তবে কী গান থেকে অবসর নিলেন? এমন প্রশ্নে লুত্ফর হাসান বলেন, ‘একজন সংস্কৃতিপ্রেমিক হিসেবেই কাজ করে যাচ্ছি। প্রতিদিন দুহাত ভরে শত সহস্র শব্দ লিখি। বিভিন্ন ধরনের গদ্য কবিতার ভেতরেই আমার বাস। সেক্ষেত্রে নিজের গল্পগুলো নির্মাণ করতে চাই।’
ধ্রুব মিউজিক স্টেশনে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন লুত্ফর হাসান। সম্প্রতি নাট্যনির্মাতা হিসেবে নতুন পরিচয়ে প্রবেশ করলেন।
লুত্ফর বলেন, ‘আমার নিজের গল্পগুলো সাজাতে চাই নিজের মতো করে। দর্শকদের ভালোলাগবে বলে আমার বিশ্বাস। তবে গান ছেড়ে দিচ্ছি এই অভিযোগটি একেবারেই অমূলক। কারণ গানটা আমার স্বত্বার সঙ্গী।’
ডিএমএস প্রযোজিত লুত্ফর হাসানের পরিচালনায় এই প্রথম নাটকের বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে তিনি নারাজ। নতুন এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফয়সাল দ্বীপ। উত্তরার একটি শুটিং হাউজে টানা কয়েকদিন শুটিং চলবে বলে জানালেন নির্মাতা।
এছাড়া নিজের চ্যানেলে নতুন গান নিয়মিত প্রকাশ করছেন তিনি। এর বাইরে সম্প্রতি ইশতিয়াক আহমেদের লেখা কবিতায় আবৃত্তি করেছেন তিনি। সল্ট কমিউনিকেশন চ্যানেলে এই আবৃত্তির ভিজু্যয়াল মুক্তি পাবে।
ইত্তেফাক/বিএএফ

কাঁদিয়ে চলে গেছেন যেসব তারকা