বছরের শেষদিনে অনন্যা পাণ্ডের প্রথম ঝলক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৯:২৩

এরইমধ্যে বলিউডে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। । মাঝে শাহরুখ খানের ছেলের মাদক মামলা নিয়ে কিছুদিন ঝামেলা পোহাতে হলেও আবারো কাজে ফিরেছেন এই অভিনেত্রী।

বর্তমানে ব্যস্ত আছেন নির্মাতা ও প্রযোজক করণ জোহরের ‘লাইজার’ সিনেমার কাজ নিয়ে। সিনেমাটি ঘিরে দারুণ কৌতুহল রয়েছে দর্শকমহলে। সেই দর্শকদের জন্য এবার সুখবর হলো আগামীকাল বছরের শেষদিন সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করতে যাচ্ছেন করণ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে করণ লিখেছেন, ‘আসছে ৩১ ডিসেম্বর আসছে প্রথম ঝলক। অন্য এক অনন্যার দেখা মিলতে যাচ্ছে। অপেক্ষা করুন, হতাশ হবেন না।’ সিনেমাটিতে অনন্যার সঙ্গে আরো দেখা যাবে কিংবদন্তী বক্সার মাইক টাইসনকেও।

 

তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অনন্যা বলেন, ‘তিনি একজন দুর্দান্ত একজন মানুষ। আমি মিথ্যা বলছি না, তার ব্যক্তিত্ব এবং বক্সিং উজ্জ্বলতার কারণে তার সঙ্গে যোগাযোগ করতে আমি কিছুটা ভয় পেয়েছিলাম। আমরা তার খেলা দেখে বড় হয়েছি। তবে কাজের ক্ষেত্রে তার অপ্রতিরোধ্য ইমেজের বিপরীতে তিনি অত্যন্ত ঠাণ্ডা এবং মজার ছিলেন।’

উল্লেখ্য, সিনেমাটি তেলেগু ও হিন্দি ভাষায় শুট করা হয়েছে। তবে নির্মাতারা তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় ডাবিং করে সিনেমাটি আগামী বছরের ২৫ আগস্ট সারাদেশে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন।

ইত্তেফাক/এমআর