সুমন ফারুকের অভিষেক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

দিন দ্য ডে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। প্রযোজক-অভিনেতা অনন্ত জলিল তাকে প্রথম নিয়ে আসছেন পর্দায়। তবে এরই ভেতরে তাকে নিয়ে একাধিক টকশোতে হাজির হলে নতুন বেশকিছু কাজের অফার পাচ্ছেন সুমন ফারুক। নিজের শোবিজ পরিকল্পনা জানতে চাইলে সুমন ফারুক বলেন, ‘একটি দুটি কাজ বা সৌখিনভাবে এই ইন্ডাস্ট্রিতে আমি আসিনি। অনন্ত ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। পাশাপাশি এই ইন্ডাস্ট্রিতে ভাল কিছু করার জন্যই এসেছি।’

উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত দিন দ্য ডে চলচ্চিত্রের কাজ কবে শুরু হবে তা অনেকেই জানতে চাইছেন। এ প্রশ্নে তিনি বলেন, ‘খুব শিগগিরই চমক লাগানোর মতোই খবর দেবেন অনন্ত ভাই। তাই আমার অভিষেকটাও হচ্ছে দারুণ রাজকীয়ভাবে।’