বিদেশ পাঠানোর কথা বলে ভুয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বারিধারা এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেনঅনুমোদিত রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজন আটক করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ইত্তেফাক/কেএইচ
