স্বাধীনতাপন্থিদের বিচারের প্রতিবাদে কাতালোনিয়ায় বিক্ষোভ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩

রয়টার্স

স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাকামীরা বৃহস্পতিবার টায়ার জ্বেলে এবং উত্তর পূর্ব স্পেনের প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করে। ২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের ১২ জনের বিচার প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভে নামে কাতালোনীয়রা।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভের কারণে কাতালোনিয়ার ১১টি মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যায়। বিক্ষোভকারীদের সাথে পুলিশের মৃদু সংঘর্ষ হয়েছে। কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণাদানকারী এই নেতাদের  গ্রেপ্তারের পর থেকেই কাতালোনিয়ার  বিভিন্নস্থানে বিক্ষোভ চলছে। গত সপ্তাহে এই ১২ জনের বিচারের শুনানি শুরু হয়। কাতালোনিয়ার স্বাধীনতাপন্থিরা বৃহস্পতিবার এর প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করে। এই বিচারের শুনানি তিনমাস চলবে বলে ধারণা করা হচ্ছে। স্বাধীনতাপন্থি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, উস্কানি দেয়া এবং সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।