ইসরাইলের সঙ্গে সংঘাত উড়িয়ে দেওয়া যায় না :ইরান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

 

সিরিয়ায় অভিযানে লিপ্ত থেকে ইসরাইল ‘হঠকারিতা’ দেখাচ্ছে অভিযোগ করে দেশটির সঙ্গে ইরানের সামরিক সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। সুচডয়েচে সাইটুং সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

সিরিয়ার সরকারের আমন্ত্রণে ইরান সিরিয়ায় গিয়েছে, অপরদিকে ইসরাইল লেবানন ও সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করছে যা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন বলে বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাত্কারে অভিযোগ করেছেন তিনি। বলেছেন, “ইসরাইল হঠকারিতা করছে, হঠকারিতা সবসময়ই বিপজ্জনক।” ইসরাইল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আসন্ন হয়ে উঠছে কি না এমন প্রশ্নে জারিফ বলেছেন, “আমি জানি না, কিন্তু আমরা সম্ভাবনা বাতিল করতে পারি না।”  — রয়টার্স