আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক উন্নত হয়েছে :নেতানিয়াহু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আরব দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নত হয়েছে। আরব দেশগুলোকে নিয়ে ইসরাইলের পরিকল্পনা ও ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে তেল আবিবের দৃষ্টিভঙ্গি নিয়েও ভয়েস অব আমেরিকার ফার্সি বিভাগকে দেওয়া এক সাক্ষাত্কারে কথা বলেন তিনি।

ওয়ারসোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান মধ্যপ্রাচ্য নিরাপত্তা সম্মেলন থেকে বেনিয়ামিন নেতানিয়াহু এই সাক্ষাত্কারটি দিয়েছেন। তার কাছে প্রশ্ন করা হয়েছিল, এই সম্মেলনের পর ইরান বিষয়ে তার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে ইউরোপীয় দেশগুলো ঐকমত্যে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? উত্তরে নেতানিয়াহু বলেন, কিছু ইউরোপীয় দেশ ইতোমধ্যেই একমত পোষণ করেছে। বাকিরাও করবে বলে তার বিশ্বাস। —ভয়েস অব আমেরিকা