রাজধানীর শ্যামলীতে একটি আবাসিক হোটেল থেকে সোহেল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল নোয়াখালীর সদর থানার খাটিয়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোহেল দুই-তিন আগে শ্যামলীর খিলজি রোডের আল-হাসান আবাসিক হোটেলে ওঠেন। বুধবার সকাল থেকে তার কক্ষের দরজা বন্ধ থাকায় রাতে হোটেলের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন।
আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন, ঐ যুবকের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
