চীনের মধ্যাঞ্চলে ছুরি নিয়ে হামলায় আহত ১১

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

এএফপি

চীনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি পথচারীদের ওপর ছুরি নিয়ে অতর্কিত হামলা চালালে ১১ জন আহত হয়। লোকটি মানসিক ভারসাম্যহীন। জিয়াংজি প্রদেশের জি আন নগরীর পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী গো কাইবীন নামের ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

গো’য়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের কারোর প্রাণহানির আশঙ্কা নেই।