চকবাজার ট্র্যাজেডি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

 

নয় বছরের মাথায় নিমতলীর পুনরাবৃত্তি সেই পুরান ঢাকার চকবাজারে। রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন। আরেক ট্র্যাজেডি। অগ্নিদগ্ধ হয়ে নারী ও শিশুসহ নানা শ্রেণি-পেশার বহু মানুষের করুণ মৃত্যু। স্বজন হারানোর বেদনায় বুকফাটা আহাজারি।  নিখোঁজ স্বজনের খোঁজে হাসপাতালের মর্গে দিগ্বিদিক ছুটে বেড়ানো। গতকাল এমনই ছিল চকবাজার ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিত্র 

সন্তানের ছবি হাতে বাকরুদ্ধ মা

 

চকবাজারে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

দুর্ঘটনাস্থলের আশেপাশে গতকাল উত্সুক জনতা

 

ধ্বংসস্তূপের মাঝে ভস্মীভূত গাড়ি

 

উদ্ধার করা রাসায়নিক দ্রব্য ভর্তি বস্তা

 

আগুনে বিস্ফোরিত প্রসাধন সামগ্রীর বোতল

 

ছবি: সুবীর কুমার, সাইফুল ইসলাম ও রেহেনা আক্তার