২৪ ঘণ্টায় ৫১২ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ২

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষায় ৫১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ।  এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৯০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। তারা ঢাকা ও খুলনা বিভাগের বাসিন্দা।

 

ইত্তেফাক/ইউবি