আদমদীঘি(বগুড়া)সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি সান্তাহার-কদমা রাস্তার একাধিক স্থানে অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাস্তা খারাপ হওয়ায় একধিক প্রাণহানীসহ ঘটছে নানা দুর্ঘটনা। প্রায় এক যুগ সময় পার হয়ে গেলেও রাস্তাটি সংস্কার না করায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি খান-খন্দে ভরপুর হয়ে পড়ে। জানা যায়, আদমদীঘি সান্তাহার-কদমা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার একাধিক স্থানে সৃষ্টি হয়ে বড় বড় খানা-খন্দে ভরপুর হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে সান্তাহার শহরসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের একমাত্র পথ। সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু বলেন, এই রাস্তা দিয়ে তার ইউনিয়নের দমদমা, কাশিমিলা, প্রসাদখালি, বামনীগ্রামসহ প্রায় ২০টি গ্রামের মানুষসহ বিভিন্ন যানবাহনে চলাচল করে। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়াই যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না এতে করে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
