ভাণ্ডারিয়ার শহীদ মিনারে ইত্তেফাক সম্পাদকের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

পিরোজপুর অফিস ও ভাণ্ডারিয়া সংবাদদাতা

দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা সদরের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিটে তিনি ব্যক্তিগতভাবে এবং ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, জাতীয় পার্টি-জেপি, আওয়ামী লীগ, জাতীয় মহিলা পার্টি-জেপি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ ও সাধারণ জনগণের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহবুদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা পার্টি’র সভানেত্রী আসমা আক্তার, জেপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও  গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান এনামুল করিম পান্না, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।