পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার উন্নয়ন, সংগ্রাম এবং গৌরবময় জাতীয় পার্টি-জেপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শেষে কেক কাটা হয়।
আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, মো. ইউসুফ আলী আকন, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. সেন্টু মোল্লা, পৌর জেপির সদস্য সচিব আহসান কিবরিয়া ফরিদ মল্লিক, স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা আহবায়ক মো. মনির সরদার, মাস্টার আবুবকর সিদ্দিক, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার, জেপির সমর্থক গোষ্ঠির হুমায়উন কবির বাদল সিকদার, মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, মো. মিঠু বিশ্বাস,শিশির দত্ত প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় পার্টি-জেপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত রূপসা পাড়