রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০০:০৬

রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মো. জাবেদ মজুমদার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত জাবেদ কুমিল্লার চৌদ্দগ্রামের শেখ আহমেদ মজুমদারের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৮২ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রী মুন্নি আক্তার বলেন, ব্যবসার কাজে মোটরসাইকেল নিয়ে বাইরে গিয়েছিল। ফেরার পথে টেকনিক্যাল মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সরকারি উপ-পরিদর্শক আব্দুল্লাহ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। 

ইত্তেফাক/এএএম