দল গেলেও সংলাপে যাচ্ছেন না বি.চৌধুরী ও ড. কামাল

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৪:১৬

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের চলমান ‘মতবিনিময়’ একের পর এক হোঁচট খাচ্ছে|

বিএনপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) পর এবার এই সংলাপে অংশ না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পীরসাহেব চরমোনাইয়ের দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)’| মতবিনিময়ের আজ রবিবার সপ্তমদিনে বঙ্গভবনে বিকালে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম এবং সন্ধ্যায় অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশের অংশ নেওয়ার কথা| তবে নিজেদের দলের প্রতিনিধিরা সংলাপে গেলেও বঙ্গভবনে যাচ্ছেন না অধ্যাপক বি. চৌধুরী ও ড. কামাল| এছাড়া আগামীকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে মতবিনিময়ের সূচি নির্ধারিত থাকলেও তারাও অংশ নিতে অনাগ্রহী|

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির এই মতবিনিময় তৃতীয়দিনেই হোঁচট খায়| গত ২০ ডিসেম্বর শুরু হওয়া এই মতবিনিময়ে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় বাসদের অংশ নেওয়ার কথা থাকলেও দলটি যায়নি| রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে বঙ্গভবনে না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপিও|

ইসি গঠনে রাষ্টÌপতির ডাকা সংলাপে ড. কামালকে অংশ না নেওয়ার অনুরোধ জানিয়েছে গণফোরামের একাংশ| গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানানো হয়| তাতে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে ছিলেন আবু সাইয়িদ, এডভোকেট সুবÌত চৌধুরী ও মহসিন রশিদ| সংবাদ সম্মেলনে মন্টু বলেন, ‘ড. কামাল হোসেনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে| আমরা তাকে এই সংলাপে না যেতে অনুরোধ করেছি| আমরা তার বরাবর একটি চিঠিও দিয়েছি| সেই চিঠিতে গণফোরামের ঐতিহ্য এবং সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে ড. কামালকে এবং গণফোরামের পক্ষে এই সংলাপে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানিয়েছি|’

জানা গেছে, মন্টু-সুব্রতদের অনুরোধের প্রতি সম্মান জানাতে এবং দলে ঐক্য ফেরানোর লক্ষ্যে ড. কামাল নিজে আজ বঙ্গভবনে না যাওয়ার সিদ্ধান্ত তবে গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপির নেতৃত্বে দলটির আট সদস্যের প্রতিনিধি দল আজ বঙ্গভবনে যাবে| প্রতিনিধি দলটি সংবিধানের ১১৮ অনুচ্ছেদ মোতাবেক ইসি গঠনে আইন প্রণয়নের কথা বলবে বলে জানা গেছে| অধ্যাপক বি. চৌধুরী না গেলেও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির নেতৃত্বে দলের সাত সদস্যের প্রতিনিধি দল আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাবে| 

এদিকে, গতকাল রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম| এসময় তিনি নির্বাচনের সময় অন্তর্বতী জাতীয় সরকার গঠনের দাবিও জানান| সংলাপে না যাওয়ার বিষয়ে মুহাম্মদ রেজাউল করীম বলেন, অতীতের দুটি সংলাপে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে রাষ্টÌপতির কাছে আমাদের গঠনমূলক প্রস্তাবগুলোর কোনোটাই মূল্যায়ন করা হয়নি| অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে না| জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এমন একটি আবেদনহীন ও তাত্পর্যহীন সংলাপে অংশ নেওয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গত মনে করে না| 

ইত্তেফাক/এনএ