ধুনটে নারী ও শিশু নির্যাতন বিরোধী মানববন্ধন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

ধুনট (বগুড়া) সংবাদদাতা

ধুনট উপজেলায় সামাজিক ও অরাজনৈতিক ফেসবুকভিত্তিক সংগঠন আমরা ধুনটবাসীর উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উক্ত কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন, আমরা ধুনটবাসীর সভাপতি আঁখিনুর জামান বকুল, সাধারণ সম্পাদক অপূর্ণ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তানিয়া রহমানসহ আমরা ধুনটবাসীর প্রায় অর্ধশতাধিক কর্মী। এছাড়া ধুনটের আনন্দপাঠ জুনিয়র স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনে ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমসহ আমরা ধুনটবাসী সংগঠনের কর্মীরা বক্তব্য রাখেন।

পরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় তিনি উপজেলা নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচারের অঙ্গীকার করেন। এবং এ ধরনের ঘটনার ব্যাপারে সচেতন করতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান।