পৃথিবী থেকে আরও একটি বছর ইতিহাসের কালের গর্ভে হারিয়ে গেছে। শেষ হয়ে গিয়েছে ২০২১ সাল। এই বছরে ক্রিকেটে বাংলাদেশ গর্ব করার মতো খুব বেশি অর্জন করতে পারেনি। বিশেষ করে বছরের শেষ কয়েকটি মাসে ছিল কেবল হতাশার গল্প। তবে একটি জায়গায় ঠিকই সবাইকে ছাড়িয়ে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান।
২০২১ সালে আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে পেসারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারি বোলার মুস্তাফিজ। তিনি মোট ৫৯টি উইকেট সংগ্রহ করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৮টি এবং ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে ৩১টি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ (৫৪টি)। ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসারের সবগুলো উইকেটই ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে।
তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের পেসার নাভীন উল হক (৫২টি)। চতুর্থ স্থানে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (৫১টি)। এবং পঞ্চম স্থানে আরেক পাকিস্তানি হাসান আলি। তার উইকেট সংখ্যা ৪৯টি।
