সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আগামীকাল শনিবার বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর (কু. ছে. আ.) চার দিনব্যাপী পবিত্র ওরস শরীফ শুরু হচ্ছে।
এ উপলক্ষে দরবার শরীফের আশপাশে বড় বড় মাঠে সামিয়ানা ও তাঁবু টাঙিয়ে প্যান্ডেল তৈরি করে থাকার সুব্যবস্থা ও বিভিন্ন সড়কের ২০ কি.মি জুড়ে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, আনসারসহ দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা খাজাবাবা ফরিদপুরীর রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু করবেন পীরের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী ও অপর প্রতিনিধি পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস সমাপ্ত হবে।
