বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দেশকে গড়তে হবে --------------------------পাট ও বস্ত্রমন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে এ দেশটাকে গড়তে হবে।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা শহীদ মিনার কড়ইতলা মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে। একমাত্র বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছে বলেই আমরা বাংলা ভাষা পেয়েছি। আর সেই ভাষা আজ আন্তর্জাতিক ভাষা হিসেবেও স্বীকৃতি পেয়েছি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান প্রমুখ।