ব্রেকফাস্টে ডিম কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬:১২

ডিম অত্যন্ত জনপ্রিয় এবং সহজলভ্য একটি খাদ্য উপকরণ। সকালের নাস্তায় হোক বা শাহী খানায় সব রূপে আমরা ডিমের অবস্থান বেশ জোরালো ভাবেই দেখতে পাই।

হাতের নাগালে দাম, স্বাদে অতুলনীয় এবং সেই সাথে রান্না করাটা অত্যন্ত সহজ এবং অল্প সময় লাগে বলে ব্যাচেলর থেকে শুরু করে গিন্নি, সবার প্রথম পছন্দ ডিম।

ডিম অত্যন্ত জনপ্রিয় এবং সহজলভ্য একটি খাদ্য উপকরণ

এর স্বাস্থ্য উপকারিতায় বলে শেষ করা যাবে না। তবে এই রান্নাঘরের সুপারস্টার ডিম কি রোজ রোজ ব্রেকফাস্টে খাওয়া ঠিক?
তবে গবেষণা রিপোর্ট কিন্তু বলছে রোজ রোজ ব্রেকফাস্টে ডিম খেলে হতে পারে নানা শারীরিক সমস্যা।

'ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া'র বিজ্ঞানীদের করা সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৬০ শতাংশ মানুষের ক্ষেত্রে ডিম থেকে বাড়ছে ডায়াবেটিসের প্রবণতা। 

প্রায় ৬০ শতাংশ মানুষের ক্ষেত্রে ডিম থেকে বাড়ছে ডায়াবেটিসের প্রবণতা

ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশন' এ প্রকাশিত এক গবেষণাপত্রে ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা সমীক্ষায় চিনের নানা বয়সী নাগরিকের রোজকার জীবন সম্পর্কে তথ্য নেওয়া হয়৷ এতে দেখা যায় দীর্ঘদিন নিয়মিত ব্রেকফাস্টে ডিম খেতে থাকলে ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায় প্রায় ২৫ শতাংশ। 

তাই ডায়াবেটিসের আশঙ্কা কমাতে হলে নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে।

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন