কুষ্টিয়ায় জিকে সেচ খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত বটতৈল এলাকায় জিকে প্রজেক্টের সেচ খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ৩ টার দিকে লাশটি উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার পুলিশ জানায়, বটতৈল এলাকার লোকজন দুপুরে জিকে সেচ খালে  গোসল করার সময় এ লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাতে পারেনি। তবে পূর্ব শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন ওই যুবককে হত্যার পর লাশ সেচ খালের পানিতে ফেলে দেয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সবুজ পাঞ্জাবির উপর কালো রংয়ের জ্যাকেট পরিহিত লাশটি কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের আনুমানিক বয়স ৩০-৩২ বছর বলে পুলিশ জানায়।