কারোনা আক্রান্ত সৃজিত, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন মিথিলা

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮:১২

বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছেন পরিচালক নিজেই। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

শনিবার (১ জানুয়ারি) টুইটে সৃজিত জানান, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’

সৃজিত-মিথিলা

ভারতীয় সংবাদমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত ওই একই বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।


 
এদিকে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। দেশটিতে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মাত্রা ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই সংক্রমণ ঠেকাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অস্থায়ী হাসপাতাল বানানোসহ ৫ দফা নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ইত্তেফাক/বিএএফ