চন্দনাইশে ডক্টর সোসাইটির ফ্রি
চিকিত্সা ক্যাম্প
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দনাইশ ডক্টর সোসাইটির উদ্যোগে ফ্রি চিকিত্সা বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। চন্দনাইশের প্রায় ৫০/৬০ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত ফ্রি চিকিত্সা ক্যাম্পের মাধ্যমে কর্ণ ছেদন, খতনা, দন্ত, মেডিসিন, স্ত্রীরোগ, সার্জারি, শিশুরোগ, চক্ষু, নাক-কান ও গলার প্রায় আড়াই হাজার জনকে চিকিত্সা সেবা প্রদান করা হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এমপি, জসিম উদ্দিন চৌধুরী মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, জোয়ারা ইউপি চেয়ারম্যান চৌধুরী আমির আহমদ রোকন চিকিত্সা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় চন্দনাইশ ডক্টর সোসাইটির সভাপতি ড. মো. আবদুল আলীম ও সাধারণ সম্পাদক এসএম মু্ইজ্জুল আকবর চৌধুরীসহ বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
উল্লাপাড়ায় পাঁচ দিনব্যাপী নবম
গ্রন্থমেলা শুরু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা “আট আনায় জীবনের আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার উল্লাপাড়ায় শুরু হয়েছে অমর একুশে নবম গ্রন্থমেলা। সকালে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রন্থমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আরিফুজ্জামানের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ও সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেডএম তাজুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে অমর একুশে উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন স্থানীয় সানফ্লাওয়ার স্কুলে শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
বদলগাছীতে প্রাথমিক শিক্ষার গুণগত
মান উন্নয়নে করণীয় সভা
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষকদের আয়োজনে গত ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে উক্ত সভার আয়োজন করা হয়। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার (সেলিম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডল, বদলগাছী উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. আবু খালেদ (বুলু), বদলগাছী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান।
ঈশ্বরগঞ্জে গরিব অসহায় রোগীদের মাঝে
বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে গরিব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় হামদর্দ ঈশ্বরগঞ্জ শাখার কার্যালয়ে বিনামূল্যে এ চিকিত্সা সেবার আয়োজন করা হয়। হামদর্দ ঈশ্বরগঞ্জ শাখা ব্যবস্থাপক নুর আলমের ব্যবস্থাপনায় চিকিত্সা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক উবায়দুল্লাহ রুমি। শতাধিক গরিব অসহায় রোগীদের মাঝে চিকিত্সা সেবা প্রদান করেন ডা. হাকীম আরিফুল আজাদ।
হোমনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম, থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা মহিলা লীগের সহ সভাপতি রেহানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল ও ফজলুল হক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
ফুলবাড়ীতে অপ্রাকৃত লীলা কীর্তন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা বিশ্ব শান্তি কল্পে, আন্তঃ উপজেলা নাম যজ্ঞ মহোত্সব উদযাপন পর্ষদের আয়োজনে চার দিনব্যাপী বিশাল মহানাম যজ্ঞ মহোত্সব ও অপ্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা দেখা, উপজেলার ৬টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়রা ও আন্তঃউপজেলা নাম যজ্ঞ মহোত্সব উদযাপন পর্ষদ (সংগঠনটি) বিগত ১০ বছর ধরে এ অনুষ্ঠান পরিচালনা করে আসছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অপ্রাকৃত লীলা কীর্তন শুরু হয়। এই অপ্রাকৃত লীলা কীর্তন শুক্রবার ভোর ৬টায় শেষ হবে। এ সময় উপস্থিত হাজার হাজার ভক্তের ঢলে মুখরিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ।
ঘাটাইলে হামদর্দের ফ্রি মেডিক্যাল
ক্যাম্প অনুষ্ঠিত
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঘাটাইল হামদর্দ শাখার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক অসহায় দুস্থ ও গরীব রোগীদের মাঝে ফ্রি চিকিত্সা সেবা ও বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়। এ সময় ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি খান মো. ফজলুর রহমান সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক মো. আ. লতিফ, সাংবাদিক মাসুম মিয়া, হামদর্দ ঘাটাইল শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মহব্বত হোসেন, চিকিত্সক হাকীম মো. মাসুদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিতাসে প্রশাসনের উদ্যোগে
র্যালি ও আলোচনা সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা মহান একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তারের সভাপতিত্বে র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, কৃষি অফিসার কামরুল হাসান মিতু, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী, সমাজসেবা অফিসার আল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
০
