রিয়াদে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট 

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২১:০৬

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ আয়োজন করা হয়। 

রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা শাখার প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনালে ব্যাডমিন্টন দ্বৈত খেলার চ্যাম্পিয়ন হয় সৌদি প্রবাসী সাইফুল ও রাসেল, টুর্নামেন্টের রানার্স আপ হয় প্রবাসী ইমাম হোসেন ও আবুল বাশার। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, রিয়াদের বিভিন্ন সংগঠনের নেতাসহ স্থানীয় প্রবাসীরা যোগ দেন। টুর্নামেন্টে মোট ৩৮টি দলের ৭৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। টুর্নামেন্ট শুরু হয় গত ২৩ ডিসেম্বর।  

এদিকে রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। রিয়াদের আল খারজ ক্রিকেট মাঠে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি