শীতের ভোগান্তির মধ্যে টনসিলের ব্যথা বেশ পরিচিত একটি সমস্যা। সাধারণত জীবাণুঘটিত সংক্রমণ থেকেই গলা ও কানে টনসিলের যন্ত্রণা হয়। শারীরিক এই সমস্যা সারতে সময় নেয়। গলার দুইপাশে এবং চোয়ালের নীচে ফুলে যায় ও যন্ত্রণা হয়। অনেকেরই টনসিল সমস্যা থাকলে খাবার চিবিয়ে এবং গিলে খেতে অসুবিধে হয়। টনসিলের সমস্যায় আরাম পেতে কিছু ঘরোয়া সহজ উপায় রয়েছে। জেনে নিন সেগুলো কী কী।
লবণ পানিতে গার্গল
হালকা গরম পানিতে লবণ দিয়ে গার্গল করা টনসিলের খুব সাধারণ উপায়। ঈষদুষ্ণ পানিতে লবণ মিশিয়ে গার্গল করলে উপশম হয় টনসিল যন্ত্রণার। সারা দিনে অন্তত দুই থেকে তিনবার ঈষদুষ্ণ লবণ পানিতে গার্গল করুন। কয়েক দিনের মধ্যে টনসিলের ব্যথা ও ফোলাভাব কমে যাবে।
দুধ ও মধু
গরম দুধে মধু মিশিয়ে পান করলে রেহাই পাওয়া যায় টনসিলের সমস্যা থেকে। টনসিলের ফোলাভাব ও যন্ত্রণা দ্রুত কমিয়ে দয়ে এই ঘরোযয়া চিকিৎসা। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণ পান করুন। গলার সংক্রমণ কমে গিয়ে সকালে ঘুম থেকে উঠে বেশ ঝরঝরে লাগবে।
দুধে হলুদ ও গোলমরিচ
টনসিলের যন্ত্রণা কমাতে দুধে হলুদ ও গোলমরিচ মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়। এক্ষেত্রে দুধ জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। তার পর উষ্ণ দুধে দিন কাঁচা হলুদ আর গোলমরিচ। তার পর সেটি পান করুন। দুই থেকে তিন দিন ধরে এই পানীয় নির্দিষ্ট সময়ে পান করুন। ধীরে ধীরে কমে আসবে টনসিলের ফোলাভাব ও যন্ত্রণা।
