সিডনিতে গোলাপি টেস্টে অনিশ্চিত ম্যাকগ্রা 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৭:৪০

আগামী ৫ ডিসেম্বর থেকে সিডনিতে হবে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। বছরের শুরুতে সিডনি টেস্ট সাম্প্রতিক কালে গোলাপি টেস্ট নামেই বেশি পরিচিত। কারণ ক্যানসারে প্রয়াত ম্যাকগ্রার স্ত্রী জেনের স্মৃতির উদ্দেশেই এই টেস্টকে গোলাপি টেস্ট নামে ডাকা হয়। সিডনি টেস্টের তৃতীয় দিনটি ‘জেন ম্যাকগ্রা দিবস’ নামে পরিচিত।

আর এই টেস্টে থাকতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক কিংবদিন্ত পেসার গ্লেন ম্যাকগ্রা। কারণ তিন দিন আগেই করোনা আক্রান্ত হন ম্যাকগ্রা। দীর্ঘ এক দশকের লড়াইয়ের পর স্তন ক্যানসারের ২০০৮ সালে মৃত্যু হয় জেনের। 

সিডনি টেস্টের তৃতীয় দিন সকল দর্শক, মাঠকর্মী, ধারাভাষ্যকাররা গোলাপি পোশাক পরে এই উদ্যোগের প্রতি নিজেদের সমর্থন জানান। 

স্তন ক্যানসারে যারা আক্রান্ত, তাদের চিকিৎসার অর্থ তুলতেই এই টেস্টটি বিশেষ ভাবে পরিচিত।

ম্যাকগ্রা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হলি মাস্টার্স এই বিষয়ে বলেন, ‘পিসিআর টেস্টে দুর্ভাগ্যবশত ম্যাকগ্রা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমরা আশাবাদী সঠিক সময়ে তার রিপোর্ট নেগেটিভ আসবে এবং তার গোলাপি টেস্টের তৃতীয় দিন, জেন-ম্যাকগ্রা ডে’তে, ৭ জানুয়ারি মাঠে উপস্থিত থাকতে পারবে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়া, সমস্ত  ব্রডকাস্টার এবং ইংল্যান্ড দলকে আমাদের সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।’
তবে বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন ম্যাকগ্রা। পরিবারের সাথেই আইসোলেশনে আছেন তিনি। 
সিরিজের প্রথম তিন টেস্ট শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। 

ইত্তেফাক/এমআর