টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ ১১ জন রোহিঙ্গা আটক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা সাগরে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা, ট্রলার ও ১১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

জানা যায়, বৃস্পতিবার ভোররাত সাড়ে ৪ টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশনের একটি দল সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান নেয়। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মিয়ানমার হতে একটি ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখে ধাওয়া করে আটকানো হয়। এরপর ট্রলারটি তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা ও ট্রলারসহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বুচিদংয়ের মইন্যা পাড়ার কবির আহাম্মদ, মোঃ নবী, আমান উল্লাহ, তারেক উল্লাহ, কামাল উদ্দিন, মোঃ ছাবের, মোঃ রিয়াজ, মোঃ শাকের, মোঃ ফয়সাল, রহমত উল্লাহ ও মোঃ রিয়াজ উদ্দিনসহ ১১ জন নাগরিককে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানা যায়।