কাকে বিয়ে করছেন এ আর রহমানের মেয়ে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩:৩৫

বিয়ের ঘোষণা দিলেন অস্কারজয়ী সুরকার ও কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানের বড় মেয়ে খাতিজা রহমান। ঘরোয়া আয়োজনে রিয়াসদিন শেখ মোহাম্মদের সঙ্গে আংটি বদল করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খানিকটা গোপনেই ২৯ ডিসেম্বর নিজের জন্মদিনের দিন ঘরোয়া আয়োজনে আংটি বদল করেছেন খাতিজা। রবিবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবরটি জানিয়েছেন তিনি নিজেই।

ইনস্টাগ্রামে খাতিজা জানান, ‘সর্বশক্তিমানের আশীর্বাদে রিয়াসদিন শেখ মোহাম্মদের সঙ্গে আমার বাগদানের খবরটি আপনাদের দিতে পেরে আমি দারুণ আনন্দিত।’

হবু স্বামী প্রসঙ্গে সম্পর্কে তিনি জানান, রিয়াসদিন শেখ মোহাম্মদ একজন উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা। একই সঙ্গে তিনি একজন প্রতিভাবান অডিও ইঞ্জিনিয়ার।

ইত্তেফাক/টিআর