গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার  

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা থেকে স্বামী অনিল মুরমু (৪০) ও স্ত্রী সুমীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী জানান, অনিল মুরমু মাঝে মধ্যেই নেশা করতো। এই নেশা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। এর জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর  অনিল আত্মহত্যা করতে পারে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান,লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি