‘সব ধরণের সাবধানতা মেনেও আমি করোনা পজিটিভ’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:৪৩

ভারতে বর্তমানে করোনার তৃতীয় ওয়েভ চলছে। সময়ের সঙ্গে বেড়েই চলেছে সংক্রমণের হার। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় টিভি প্রযোজক, পরিচালক একতা কাপুর। আপাতত বাড়িতে আইসোলেশনে থেকে সব ধরনের বিধিনিষেধ মেনে চলছেন তিনি। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছেন একতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একতা কাপুর লিখেছেন, ‘সব ধরনের সাবধানতা অবলম্বন করেও আমি কোভিড-১৯ পজিটিভ। আমি ভালো আছি। যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে তারা করোনা পরীক্ষা করান।’

একতার কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্বেতা তিওয়ারি, হীনা খান, মৌনি রায়, বিক্রান্ত, আয়ুষ্মান খুরানা মতো তারকারা।

একতা কাপুর। ছবি: সংগৃহীত

সোমবার (৩ জানুয়ারি) করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান জন আব্রাহাম। দু’দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন ‘জার্সি’ খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। এ ছাড়াও সম্প্রতি করোনায় আক্রান্ত হন—কারিনা কাপুর খান, অর্জুন কাপুর, রিয়া কাপুর প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ